সিলেটের বর্ডার এলাকা
সাদাপাথর, বিছানাকান্দি, পান্থুমাই, জাফলং — সবই সীমান্তের গা ঘেঁষে। NID সাথে রাখুন, সীমান্ত পিলার পেরোবেন না, সূর্যাস্তের আগে ফিরুন। BGB থামালে তর্ক না করে নির্দেশ মানুন।
যাচাই: ২ আগস্ট, ২০২৬
সাদাপাথর, বিছানাকান্দি, পান্থুমাই, জাফলং — সবই সীমান্তের গা ঘেঁষে। NID সাথে রাখুন, সীমান্ত পিলার পেরোবেন না, সূর্যাস্তের আগে ফিরুন। BGB থামালে তর্ক না করে নির্দেশ মানুন।
যাচাই: ২ আগস্ট, ২০২৬
সর্বশেষ (২০২৫–২৬) নিয়মে দ্বীপ খোলা ছিল শুধু নভেম্বর–জানুয়ারি; নভেম্বরে রাত্রিযাপন নিষেধ, দৈনিক সর্বোচ্চ ২,০০০ পর্যটক, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধ। ২০২৬–২৭ মৌসুমের নতুন প্রজ্ঞাপন দেখে তবেই প্ল্যান করুন।
যাচাই: ৯ অক্টোবর, ২০২৬সূত্র: The Daily Star
রুমা-থানচিতে রেজিস্টার্ড গাইড ছাড়া যাওয়া যায় না, চেকপোস্টে নাম নিবন্ধন করতে হয়। ভারী বৃষ্টিতে জেলা প্রশাসন সব স্পট সাময়িক বন্ধ করে দেয় (যেমন জুলাই ২০২৬)। যাওয়ার আগে জেলা প্রশাসনের নোটিশ দেখুন।
যাচাই: ৯ অক্টোবর, ২০২৬সূত্র: Prothom Alo
জুন–সেপ্টেম্বরে ঝর্ণা ও ছড়ার পানি কয়েক মিনিটে বেড়ে যেতে পারে। পানি ঘোলা হতে শুরু করলে বা উপরে বৃষ্টি হলে সাথে সাথে উঁচু জায়গায় উঠুন।
যাচাই: ৯ অক্টোবর, ২০২৬
চিপসের প্যাকেট থেকে পানির বোতল — যা নিয়ে যাবেন, তা ফেরত আনবেন।
খাসিয়া, মারমা, ত্রিপুরা পাড়ায় ছবি তোলার আগে অনুমতি নিন। স্থানীয় দোকান থেকে কিনুন।
প্রতি বর্ষায় ছড়া-ঝর্ণায় ডুবে মৃত্যু হয়। লাইফ জ্যাকেট ছাড়া গভীর পানিতে নয়।