মূল কন্টেন্টে যান
Fly The Sky
জৈন্তাপুর, সিলেটঐতিহ্যআমরা গিয়েছি

জৈন্তাপুর

Jaintiapur

জৈন্তা রাজ্যের রাজধানী, ওপারে ঝর্ণার সারি

এককালের জৈন্তিয়া রাজ্যের রাজধানী — জৈন্তা রাজবাড়ির ধ্বংসাবশেষ আজও আছে। তামাবিল রোডের ডান পাশে ভারতের পাহাড়, বৃষ্টির পর যেখান থেকে অনেকগুলো ঝর্ণা নামে।

উপজেলা সদর পেরিয়ে তামাবিলের পথে ডানে তাকালেই মেঘালয়ের পাহাড়ের সারি। আমরা একটা টিলার উপর বসে ওপারের পাহাড় থেকে নামা ঝর্ণা দেখেছিলাম — পুরো ট্রিপের সবচেয়ে শান্ত মুহূর্ত।

আশপাশে লালাখাল (সারি নদী), শ্রীপুর আর শীতে লাল শাপলার ডিবির হাওর — এক দিনে কয়েকটা জায়গা ঘুরতে CNG বা মাইক্রো রিজার্ভ ভালো।

আমাদের ক্যামেরায়

কীভাবে যাবেন

  1. বাস

    সিলেট → তামাবিল রোডের লোকাল বাস

    জৈন্তাপুর সদরে নামুন

  2. CNG

    কয়েকটা স্পট একসাথে: CNG/মাইক্রো রিজার্ভ

ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।

কখন যাবেন

  1. জানু
  2. ফেব্রু
  3. মার্চ
  4. এপ্রি
  5. মে
  6. জুন
  7. জুলা
  8. আগ
  9. সেপ্টে
  10. অক্টো
  11. নভে
  12. ডিসে

সাবধানতা

  • বর্ষায় পাহাড়ি রাস্তায় ভূমিধসের ঝুঁকি।
  • সীমান্তের কাছে শুধু BGB-অনুমোদিত এলাকায় থাকুন।

টিপস

  • ডিবির হাওরের লাল শাপলা দেখতে নভেম্বর–ফেব্রুয়ারি, খুব ভোরে।

কাছাকাছি