মূল কন্টেন্টে যান
Fly The Sky
সাজেক থেকে কুয়াশা ঢাকা পাহাড়ের সারির উপর সূর্যোদয়
বাঘাইছড়ি, রাঙামাটিপাহাড়

সাজেক ভ্যালি

Sajek Valley

মেঘের উপর গ্রাম — তবে এখন যাওয়ার আগে নোটিশ দেখুন

রাঙামাটির বাঘাইছড়িতে, কিন্তু যেতে হয় খাগড়াছড়ি–দীঘিনালা হয়ে। প্রায় ১,৮০০ ফুট উঁচু রিজে রুইলুই আর কংলাক পাড়া — ভোরে পায়ের নিচে মেঘ, দূরে মিজোরামের লুসাই পাহাড়। নিরাপত্তার কারণে প্রায়ই হঠাৎ বন্ধ হয়; ২১ অক্টোবর ২০২৬ থেকে পর্যটকদের জন্য বন্ধ।

সাজেক মূলত লুসাই, পাংখোয়া আর ত্রিপুরাদের গ্রাম। রুইলুই পাড়ায় ঢুকতেই রিসোর্ট আর খাবারের দোকান; রাস্তা শেষ হয় কংলাক পাড়ায় — সবচেয়ে উঁচু জায়গা, সূর্যাস্ত দেখার জন্য।

বাঘাইহাট থেকে সাজেক পর্যন্ত ৩২ কিমি পাহাড়ি রাস্তা যেতে হয় সেনাবাহিনীর এসকর্টে, নির্দিষ্ট সময়ে। খাগড়াছড়ি শহর থেকে সব মিলিয়ে প্রায় ৭০ কিমি।

২০২৬-এ সাজেক কয়েক দফা বন্ধ হয়েছে — জুলাইয়ে বৃষ্টি আর পাহাড়ধসে, অক্টোবরে সড়ক অবরোধে। ২১ অক্টোবর সন্ধ্যা থেকে রাঙামাটি জেলা প্রশাসন ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রেখেছে, ২২ অক্টোবর সেনা পাহারায় প্রায় তিন হাজার পর্যটককে ফিরিয়ে আনা হয়। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত খোলার খবর পাইনি।

এলাকা:খাগড়াছড়ি আর সাজেকরাঙামাটি

এ পথের স্পট

রুইলুই পাড়া

সাজেকে ঢোকার গ্রাম — রিসোর্ট, খাবার আর বেশিরভাগ ভিউপয়েন্ট এখানে।

হেলিপ্যাড

রুইলুইয়ের মূল রাস্তা থেকে হাঁটা দূরত্বে, সূর্যোদয় আর মেঘ দেখার জায়গা।

কংলাক পাড়া

রাস্তার শেষ গ্রাম আর সবচেয়ে উঁচু জায়গা; মিনিট বিশেক সিঁড়ি-পথে উঠলে সূর্যাস্ত আর মিজোরামের পাহাড়।

হাজাছড়া ঝর্ণা

বাঘাইহাটের কাছে রাস্তা থেকে ২০–৩০ মিনিট হাঁটা — এসকর্টের অপেক্ষার সময়ে ঘুরে আসা যায়।

কীভাবে যাবেন

  1. বাস

    ঢাকা → খাগড়াছড়ি (রাতের বাস)

    নন-এসি: ৫১ আসনের বাস ৳৬৭৫, ৪০ আসনের বাস ৳৮৬১ (বিআরটিএ, সায়েদাবাদ থেকে, সেপ্টেম্বর ২০২৬); এসি বাসের ভাড়া কোম্পানিভেদে আলাদা⏱ ৭–৯ ঘণ্টা

    শান্তি পরিবহন সরাসরি দীঘিনালা যায়

  2. বাস

    খাগড়াছড়ি → সাজেক, জিপ/চাঁদের গাড়ি রিজার্ভ (১২–১৪ জন)

    দিনে গিয়ে দিনে ফেরা ৳৯,০০০; ১ রাত ৳১০,৫০০; ২ রাত ৳১৩,৫০০ — পুরো গাড়ি (সেপ্টেম্বর ২০২৬)

    ১০:৩০-এর এসকর্ট ধরতে সকাল ৮টার মধ্যে খাগড়াছড়ি থেকে রওনা দিন

ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।

কখন যাবেন

  1. জানু
  2. ফেব্রু
  3. মার্চ
  4. এপ্রি
  5. মে
  6. জুন
  7. জুলা
  8. আগ
  9. সেপ্টে
  10. অক্টো
  11. নভে
  12. ডিসে

সাবধানতা

  • যাওয়ার আগে রাঙামাটি জেলা প্রশাসনের সর্বশেষ নোটিশ দেখুন — অবরোধ বা নিরাপত্তার কারণে সাজেক হঠাৎ বন্ধ হয়। অক্টোবর ২০২৬-এ রাস্তায় গোলাগুলিও হয়েছে।
  • রাস্তা খাড়া আর আঁকাবাঁকা, জিপ উল্টানোর ঘটনা ঘটেছে — জিপের ছাদে কখনো চড়বেন না।
  • বাঘাইহাট চেকপোস্টে নাম-ঠিকানা লেখাতে হয়; NID-এর কয়েকটা ফটোকপি রাখুন।
  • বর্ষায় পাহাড়ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। সাজেকে ফায়ার স্টেশন নেই — রিসোর্টে আগুন নিয়ে সাবধান (ফেব্রুয়ারি ২০২৫-এর আগুনে প্রায় ৩৫টা রিসোর্ট পুড়েছিল)।

টিপস

  • এসকর্ট মিস করলে পরের এসকর্ট পর্যন্ত অপেক্ষা — বিকেলেরটা মিস করলে পরদিন সকাল।
  • এটিএম নেই, নগদ টাকা নিন; বিদ্যুৎ সোলার/জেনারেটরে, পাওয়ার ব্যাংক রাখুন।
  • খাবার আগে অর্ডার দিন — রান্নায় ৬০–৯০ মিনিট লাগে।
  • পাহাড়িদের ছবি তোলার আগে অনুমতি নিন; ঈদ, পূজা আর লম্বা ছুটি এড়িয়ে চলুন।

কাছাকাছি