মূল কন্টেন্টে যান
Fly The Sky
গোয়াইনঘাট, সিলেটছড়াআমরা গিয়েছি

লক্ষণছড়া

Lakshmanchhara

অনেকের মতে বিছানাকান্দির চেয়েও সুন্দর

মেঘালয়ের ঝর্ণা থেকে নেমে আসা পানি পাথুরে খাত তৈরি করে ছোট্ট এক বিছানাকান্দি বানিয়েছে। ওপারে ভারতের একটা সেতুর নিচ দিয়ে বয়ে আসে বরফঠান্ডা পানি।

দুই পাশের গ্রামের মানুষের প্রতিদিনের জীবন এই ছড়াকে ঘিরে। বর্ষায় এর পুরো রূপ দেখা যায়; শুষ্ক মৌসুমে পানি কমে পাথর বেরিয়ে পড়ে।

হাদারপার থেকে একই নৌকায় বিছানাকান্দি, পান্থুমাই আর লক্ষণছড়া — তিনটা ঘোরা যায়। আমরা অবশ্য বিছানাকান্দি থেকে কুলুমছড়া হয়ে হেঁটে এসেছিলাম, তারপর ঠান্ডা স্রোতে গোসল।

আমাদের ক্যামেরায়

কীভাবে যাবেন

  1. CNG

    আম্বরখানা → হাদারপার

    রিজার্ভ ৳৫০০–১,০০০ (আনুমানিক)
  2. নৌকা

    হাদারপার → বিছানাকান্দি + পান্থুমাই + লক্ষণছড়া

    পুরো নৌকা ৳১,১০০–২,৫০০ (আনুমানিক, ২০২৫–২৬)⏱ পুরো সার্কিট প্রায় ৫ ঘণ্টা

    মাঝি লক্ষণছড়া চেনেন কি না আগে জেনে নিন

  3. হাঁটা

    শুকনো মৌসুমে গ্রামের ঘাট থেকে হেঁটে

    ⏱ প্রায় ২০–৪০ মিনিট

ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।

কখন যাবেন

  1. জানু
  2. ফেব্রু
  3. মার্চ
  4. এপ্রি
  5. মে
  6. জুন
  7. জুলা
  8. আগ
  9. সেপ্টে
  10. অক্টো
  11. নভে
  12. ডিসে

সাবধানতা

  • সেতু ও ছড়া একদম সীমান্তে — ওপারে যাবেন না।
  • স্রোত জোরালো; কিনারার কাছেই থাকুন।
  • নৌকায় লাইফ জ্যাকেট পরুন।

টিপস

  • হাদারপারে গনি মিয়ার ভুনা খিচুড়ির নাম অনেকে বলেন।
  • তিনটা স্পট একসাথে নিলে নৌকা ভাড়া সবচেয়ে কম পড়ে।

কাছাকাছি