পান্থুমাই
Panthumai
বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম, ওপারে বিশাল ঝর্ণা
পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম পিয়াইন নদীর তীরে, মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড়ের পায়ের কাছে। ভারতের ‘বড়হিল’ (স্থানীয় নাম ফাটাছড়ি) ঝর্ণা বাংলাদেশের পাড় থেকে খুব কাছে দেখা যায়।
আদর বেপারী একে বলেছে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। ঝর্ণাটা ভারতে, পাশে BSF ক্যাম্প — বাংলাদেশের দিক থেকেই উপভোগ করতে হয়।
লক্ষণছড়া থেকে আমরা নৌকায় নদী পার হয়ে গ্রামের ভেতর দিয়ে হেঁটে পৌঁছেছিলাম — বৃষ্টিভেজা পথে পা আর চলছিল না, কিন্তু ঝর্ণার সামনে দাঁড়িয়ে সব ক্লান্তি ভুলে যাই।
আমাদের ক্যামেরায়
পান্থুমাই ঝর্ণা
কীভাবে যাবেন
- CNG
সিলেট → সারিঘাট → গোয়াইনঘাট → পান্থুমাই
⏱ প্রায় ২ ঘণ্টামাইক্রোবাস রিজার্ভ ৳২,৫০০–৩,০০০ (আনুমানিক)
- নৌকা
বাজেট বিকল্প: হাদারপার থেকে শেয়ার্ড নৌকা সার্কিট
লক্ষণছড়া/বিছানাকান্দির সাথে একসাথে
ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।
কখন যাবেন
- জানু
- ফেব্রু
- মার্চ
- এপ্রি
- মে
- জুন
- জুলা
- আগ
- সেপ্টে
- অক্টো
- নভে
- ডিসে
সাবধানতা
- সীমান্ত এখানে শুধু এক সারি বরই গাছ দিয়ে চিহ্নিত, কাছে BGB পোস্ট নেই — লাইনের কাছে যাওয়া বিপজ্জনক।
- ঝর্ণা শুধু বাংলাদেশের পাড় থেকে দেখুন।
টিপস
- ফেরার পথে সময় কম থাকলে স্থানীয় অটো বা ভ্যানে খাসিয়া পল্লী পর্যন্ত যাওয়া যায়।



