মূল কন্টেন্টে যান
Fly The Sky
কোম্পানীগঞ্জ, সিলেটনদীআমরা গিয়েছি

সাদাপাথর

Sada Pathor (Bholaganj)

ধলাই নদীর বুকে সাদা পাথরের মাঠ

মেঘালয় থেকে নেমে আসা ধলাই নদী ভোলাগঞ্জে এসে ছড়িয়ে পড়েছে হাজারো সাদা-ধূসর পাথরের উপর — উপরে সবুজ পাহাড়, নিচে কাচের মতো ঠান্ডা পানি।

ভোলাগঞ্জ দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারির এলাকা। জিরো লাইনের ঠিক পাশে প্রায় ১৫ একর জায়গা জুড়ে পর্যটন এলাকা — পাশেই ১৯৬৪ সালে বাংলাদেশ রেলওয়ের বানানো রোপওয়ের ‘বাংকার’, যা বহু বছর ধরে বন্ধ।

২০২৪ সালের আগস্টের পর থেকে কোয়ারি ও সাদাপাথর এলাকায় ব্যাপক পাথর লুট হয়। ২০২৫ সালের আগস্টে হাইকোর্ট সাত দিনের মধ্যে পাথর আগের জায়গায় ফেরত দেওয়ার নির্দেশ দেন; প্রশাসন আংশিক পাথর উদ্ধার করে। তাই আগের ছবির মতো দৃশ্য এখন নাও পেতে পারেন।

আমরা গিয়েছিলাম জুলাইয়ের শেষে — নৌকা ভাগ করে মূল স্পটে, তারপর ঠান্ডা স্রোতে ঘণ্টাখানেক।

আমাদের ক্যামেরায়

সাদাপাথর — ঠান্ডা পাহাড়ি স্রোত

কীভাবে যাবেন

  1. বাস

    আম্বরখানা/মজুমদারি → ভোলাগঞ্জ

    জনপ্রতি ৳৮০ (আমাদের ২০২৬)⏱ প্রায় ১.৫ ঘণ্টা

    সকাল ৮টা–সন্ধ্যা ৬টা, প্রায় ২০ মিনিট পরপর

  2. CNG

    বিকল্প: আম্বরখানা থেকে রিজার্ভ CNG

    সারাদিন ৳১,০০০–১,৫০০ (আনুমানিক)
  3. নৌকা

    ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট → সাদাপাথর

    আসা-যাওয়া পুরো নৌকা ৳৮০০, সর্বোচ্চ ১০ জন

    ঘাটে টিকিট কেটে উঠুন; ফেরার জন্য মাঝির নম্বর রাখুন

ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।

কখন যাবেন

  1. জানু
  2. ফেব্রু
  3. মার্চ
  4. এপ্রি
  5. মে
  6. জুন
  7. জুলা
  8. আগ
  9. সেপ্টে
  10. অক্টো
  11. নভে
  12. ডিসে

সাবধানতা

  • ২০২৬ সালেই এখানে একাধিক পর্যটক ডুবে মারা গেছেন — স্রোত দেখতে শান্ত, কিন্তু খুব জোরালো। সাঁতার না জানলে গভীরে নামবেন না।
  • উজানে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢলে প্রশাসন স্পট বন্ধ করে দেয় (যেমন ২১ জুন ২০২৬)।
  • পাথর তোলা বা নিয়ে আসা আইনত দণ্ডনীয় — ২০২৫ সালে এ জন্য কারাদণ্ডও হয়েছে।
  • নৌকায় লাইফ জ্যাকেট পরুন; অতিরিক্ত যাত্রী নেওয়া নিষেধ।

টিপস

  • অন্য গ্রুপের সাথে নৌকা ভাগ করলে খরচ জনপ্রতি ৳১০০-এ নেমে আসে।
  • মূল স্পটের কাছেই দুপুরের খাবার সেরে নিন — বাজারে ফিরে খেতে সময় নষ্ট।
  • ঈদের ছুটিতে প্রচণ্ড ভিড়; সম্ভব হলে সপ্তাহের মাঝে যান।

কাছাকাছি