মূল কন্টেন্টে যান
Fly The Sky
কোম্পানীগঞ্জ, সিলেটছড়াআমরা গিয়েছি

উৎমাছড়া

Utmachhara

আরেক বিছানাকান্দি — ভিড় ছাড়া

মেঘালয়ের পাহাড়ের কোল থেকে নেমে আসা একটা ছড়া, রঙবেরঙের পাথরের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে। ওপারে ভারতের ঝুলন্ত সেতু দেখা যায়।

প্রথম আলো একে বলেছিল ‘আরেক বিছানাকান্দি’ — দৃশ্যে প্রায় একই রকম, কিন্তু এখনো অনেক কম পরিচিত। হাঁটুপানিতে দাঁড়িয়ে গ্রামের মানুষ পাথর ও কয়লা কুড়ান।

উত্তর রণিখাই ইউনিয়নের এই ছড়াটা সীমান্তের একদম গা ঘেঁষে। আমরা সাদাপাথর থেকে CNG রিজার্ভ করে এসেছিলাম, তারপর এখান থেকেই হেঁটে তুরুংছড়ার দিকে রওনা দিই।

আমাদের ক্যামেরায়

কীভাবে যাবেন

  1. CNG

    সাদাপাথর → উৎমাছড়া (রিজার্ভ)

    পুরো CNG ৳৮০০ (আমাদের ২০২৬)⏱ প্রায় ১ ঘণ্টা
  2. অটো

    বিকল্প: ভোলাগঞ্জ → দয়ার বাজার → চরার বাজার

    তারপর ১৫ মিনিট হাঁটা; ভাড়া আগে জেনে নিন

  3. হাঁটা

    শেষ অংশে ছোট নৌকায় একটা নদী পার

    বর্ষায় পানি বেশি থাকে

ভাড়া আনুমানিক — মৌসুম, ছুটি আর দরদামে বদলায়।

কখন যাবেন

  1. জানু
  2. ফেব্রু
  3. মার্চ
  4. এপ্রি
  5. মে
  6. জুন
  7. জুলা
  8. আগ
  9. সেপ্টে
  10. অক্টো
  11. নভে
  12. ডিসে

সাবধানতা

  • জায়গাটা একদম সীমান্তে — জিরো লাইনের দিকে যাবেন না, BGB-র নির্দেশ মানুন।
  • ভারী বৃষ্টির মাসে পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি থাকে।

টিপস

  • খাবারের দোকান প্রায় নেই — শুকনো খাবার ও পানি সাথে রাখুন।
  • এখান থেকে তুরুংছড়া প্রায় ৪০ মিনিটের হাঁটা পথ — সন্ধ্যার আগে রওনা দিন।

কাছাকাছি